পাকুন্দিয়ায় নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আজ (বুধবার) সকাল ৮ টায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য জানায়।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিবুস সাত্তার ‘‘বার্তা বাজার’’ কে ফোনে জানান, এ উপজেলায় মোট ২২২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ১৬ মে সংগৃহীত নমুনায় নতুন করে ২জনসহ মোট আক্রান্তের সংখ্যা হলো ৬জন। এর মধ্যে ৪ জন বর্তমানে সুস্থ আছেন।
তবে নতুন করে আক্রান্ত ২ জনের বিষয়ে বিস্তারিত পরে জানাবে বলে জানান এ কর্মকর্তা।
কিশোরগঞ্জ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৩ জন। এর মধ্যো ৭ জনের মৃত্যু হয়েছে।
বার্তা বাজার/এম.সি