কখন বাংলাদেশে আঘাত হানবে আম্ফান?

বাংলাদেশ উপকূলে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। ইতোমধ্যে কক্সবাজার ও মংলা সমুন্দ্রবন্দরে ৯ নাম্বার ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নাম্বার মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ৬টায় পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মংলা সমুদ্রবন্দর থেকে ৩৯০ কিলোমিটার ও পায়রা বন্দর থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এই ঝড় আঘাত হানলে ১০/১৫ ফুট উচ্চতার জলোচ্ছাস বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানান, ‘উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আম্পান এট আজ উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বিকেল অথবা সন্ধ্যার মধ্যে সুন্দরবনের নিকট দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর