ব্রাজিলে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৭৯ জনের। ব্রাজিলে একদিনে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। পাশাপাশি একদিনেই করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪০৮ জনের শরীরে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য প্রকাশ করেছে। ব্রাজিলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৬২৮ জনের এবং মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯৭১ জনের।
বার্তাবাজার/এমকে
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।