মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবায় সারা বিশ্ব বেসামাল হয়ে পড়েছে। এখন পর্যন্ত এ ভাইরাসের কোন প্রতিষেধক তৈরী হয়নি।
তবে স্বস্তির খবর হচ্ছে, প্রাণঘাতী এই ভাইরাস থেকে বিশ্বে সাড়ে ১৯ লাখেরও বেশি মানুষ সুস্থ হয়েছে।
আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস থেকে এখন পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ১১১ জন সুস্থ হয়েছেন।
বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত (২০ মে, ভোর সাড়ে ৪টা) মৃত্যু হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৭৮ জনের। এছাড়াও এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪৯ লাখ ৭৯ হাজার ৪৮৯ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস