৪৯ লাখ ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা

করোনায় আক্রান্ত পুরো বিশ্ব। মহামারী এ ভাইরাসে বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৯ হাজার ১৩৬ জন। মারা গেছেন ৩ লাখ ২০ হাজার ৪৩৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ১৭ হাজার ৪১৪ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার ৫৩৯। মৃত্যু হয়েছে ৯১ হাজার ৯৮৫ জনের।

মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ৭৯৬। ইতালিতে মৃতের সংখ্যা ৩২ হাজার ৭। মৃতের তালিকায় তৃতীয় স্থানে আছে দেশটি। চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে মৃতের সংখ্যা ২৮ হাজার ২৩৯।

পঞ্চম স্থানে থাকা স্পেনে মৃতের সংখ্যা ২৭ হাজার ৭০৯। উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা চার হাজার ৬৩৮। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনো মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর