পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৭ পাক সেনা নিহত

পাকিস্থানের বেলুচিস্তান প্রদেশে আলাদা দু’টি সন্ত্রাসী হামলায় সাত সেনা সদস্য নিহত হয়েছে। প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৫৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চল পির ঘায়িব এলাকায় এ হামলা হয়। রাস্তার পাশে থেকে টহল বাহিনীর গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। এতে নিহত হয় ছয় সেনা।

এছাড়া, বেলুচিস্তানের মান্দ এলাকায় সন্ত্রাসীর গুলিতে প্রাণ হারায় অপর এক সেনা সদস্য। পরে নিহত সেনা সদস্যদের নাম প্রকাশ করেছে দেশটির সরকারি গণমাধ্যম আইএসপিআর। তবে এসব হামলার দায় এখনও স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর