চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় সংক্রমিত এবং করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে দুইজন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। তারা করোনা আক্রান্ত ছিলেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল মোস্তফা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

ডা. জামাল মোস্তফা জানান, সদরঘাট থানার উত্তর নালা পাড়ার বাসিন্দা মো. ইদ্রিস আলী (৮৭) সকাল সাড়ে ৯টার দিকে আইসিইউতে মারা যান। ওমর ফারুক (৫৭) মারা যান সকাল সাড়ে ১০টার দিকে। তিনিও আইসিইউতে ছিলেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল কাদের (৫৮) নামে একজন। তার নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত মোট ৮৪৫ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ৫৮৫ এবং উপজেলায় ২৬০ জন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর