আম্ফানের আপডেট পাওয়া যাবে ১০৯০ নাম্বারে

ইতেমধ্যে সুপার সাইক্লোন আম্ফানের প্রভাব শুরু হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। এটি আজ(বুধবার) শেষ রাতে অথবা দুপুরের পর বাংলাদেশে আঘাত হানতে পারে।

যে কোন মোবাইল অপারেটর থেকে ১০৯০ নাম্বারে ফোন করে আম্ফানের আপডেট পাওয়া যাবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মোবাইল ফোনের মাধ্যমে দুর্যোগের আগাম বার্তা জানানোর জন্য জন্য দীর্ঘদিন ধরেই টোল ফ্রি আইভিআর পদ্ধতি চালু রয়েছে।

সুপার সাইক্লোন আম্ফানের কারণে আইভিআর সেবাটি নতুন ভাবে সাজানো হয়েছে। একই সঙ্গে এই নম্বরে ডায়াল করে ১ ডায়াল করলে সমূদ্রগামী জেলেদের জন্য আবহাওয়া বার্তা, ২ ডায়াল করলে নদী বন্দরসমূহের জন্য সতর্ক সংকেত, ৩ ডায়াল করলে দৈনন্দিন আবহাওয়া বার্তা, ৪ ডায়াল করলে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত, ৫ ডায়াল করলে দেশের বন্যা তথা বিভিন্ন নদ/নদীর পানি হ্রাসবৃদ্ধি অবস্থা সম্পর্কিত তথ্য জানা সুযোগ রয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আম্ফান উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।

সন্ধ্যা ৬টায় (১৯ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ২০ মে বিকাল/সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর