করোনাভাইরাসের থাবায় সবার জীবন দুর্বিষহ। লকডাউন থাকায় চার দেয়ালের মাঝেই সময় কাটছে সবার। এমন সময় দেশবাসীকে বিনোদন দিতে এগিয়ে এসেছেন টাইগার ক্রিকেটাররা। তারই ধারাবাহিকতায় এবার পঞ্চম বিদেশি ক্রিকেটার হিসেবে তামিমের লাইভ আড্ডায় আসছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
আগামী বৃহস্পতিবার (২১ মে) তামিমের অতিথি হিসেবে আসবেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তামিম নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বার্তায় জানান, আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ৩ টায় লাইভে আসবেন কিউই এই অধিনায়ক। লাইভটি উপভোগ করতে পারবেন তামিমের অফিসিয়াল ফেসবুক পেজে।
কেএ/বার্তাবাজার