বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শওকতুজ্জামান সৈকত এর সৌজন্যে শালিখা উপজেলা ছাত্রলীগের আয়োজনে ১হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে ২০২০) বিকেলে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈকত উপস্থিত থেকে এ ইফতার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা,শালিখা উপজেলা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ আশিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ ছাত্রলীগের সংগ্রামের ইতিহাস তুলে ধরে বর্তমান করোনার বিরুদ্ধে যুদ্ধে ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দকে একযোগে কাজ করার নির্দেশ দেন। করোনার কারণে মানুষ যেন কষ্ট না পান সেজন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে আহবান জানান তারা।
কেএ/বার্তাবাজার