ঠাকুরগাঁওয়ে ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত আরও ৪ জনের করোনা শনাক্ত

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪০ জনে।

মঙ্গলবার (১৯ মে) রাত ৯ টায় সিভিল সার্জন ডা.মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ। বালিয়াডাঙ্গী উপজেলায় আক্রান্ত ২ জনের একজন নারী ও অপরজন পুরুষ। তারা উভয়েই সম্প্রতি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে ফিরেছেন। এছাড়া হরিপুর ও পীরগঞ্জ উপজেলার আক্রান্ত অপর ২ জনই পুরুষ এবং উভয়েই সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ে ফিরেছেন।

উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৮ জন, হরিপুর উপজেলায় ১৬ জন, রাণীশংকৈল উপজেলায় ৪ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৮ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর