সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর মধ্যেই মুসলিম জাতির অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর আসন্ন। মূলত রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনগুলো প্রতি বছর ঈদুল ফিতরকে কেন্দ্র করে হতদরিদ্র বা পথ শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করে থাকে।
এবারের প্রেক্ষাপট পুরোই ভিন্ন। মানুষ গৃহবন্দী থাকার ফলে আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিনযাপন করছেন৷ তাই নতুন পোশাকের থেকে খাদ্যসামগ্রীর প্রয়োজনই বেশী উপলব্ধি করছে। এ বিষয় মাথায় রেখে মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি শুরু করেছেন বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন।
তিনি তার নিজ জেলা নোয়াখালীতে, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন। ইতিপূর্বেও তিনি সঙ্কট এর কথা মাথায় রেখে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি ও আমার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। এ পর্যন্ত কয়েক ধাপে গরীব কৃষকদের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে। তাছাড়াও বিভিন্ন স্থানে গরীব শিক্ষার্থীদের অর্থিক সহায়তা করেছি, ত্রাণের ব্যবস্থা করে দিয়েছি। মূলত মানবিক দৃষ্টিকোণ থেকেই আমার এই সকল কার্যক্রম।
কেএ/বার্তাবাজার