বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ২০ হাজার

নিয়ন্ত্রণহীন প্রাণঘাতি করোনায় বিশ্বের প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষের প্রাণ গেছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৪৮ লাখ ৮৮ হাজার ১২৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮ হাজার ৮৫৮ জন। প্রাণ হারিয়েছেন নতুন করে ৩ হাজার ৪৪৫ জন।

এ নিয়ে করোনায় বিশ্বের ৩ লাখ ১৯ হাজার ৯৬৫ জনের মৃত্যু হল। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ লাখ ৭ হাজারের বেশি মানুষ।

করোনা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৮৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৫০ হাজার ২৯৪ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ১ হাজার ৩ জনের। ফলে, এখন পর্যন্ত ট্রাম্পের দেশে করোনায় ৯১ হাজার ৯৮১ জন মানুষের মৃত্যু হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত রাশিয়ায় করোনার শিকার ২ লাখ ৯০ হাজারের বেশি মানুষ। প্রাণ গেছে এখন পর্যন্ত ২ হাজার ৭২২ জনের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ২ লাখ সাড়ে ৭৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন দেশটির ২৭ হাজার ৭০৯ জন মানুষ।

প্রাণহানির তালিকায় শীর্ষ দুইয়ে থাকা যুক্তরাজ্যকে আক্রান্তের দিক থেকে ছাড়িয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার দেশটিতে গত একদিনে নতুন করে ১৪ হাজার ২৮৮ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এতে করে আক্রান্ত বেড়ে ২ লাখ ৫৫ হাজার ৩৬৮ জনে পৌঁছেছে। প্রাণ গেছে আরও ৭৩৫ জনের। এ নিয়ে ভাইরাসটির আঘাতে মৃতের সংখ্যা ১৬ হাজার ৮৫৩ জনে ঠেকেছে সেখানে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর