যশোর বেনাপোলে ০২ কেজি গাজা ও একটি মোটর সাইকেলসহ ৩ জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।মঙ্গলবার (১৯ শে মে)সকাল সাড়ে ১০ টার দিকে নারায়ণপুর কলেজ মোড় বাবলু বেপারী এর বাড়ীর পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাদের কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর (উত্তরপাড়া)গ্রামের মোঃ আলী কদর এর দুই ছেলে ১।মোঃ কবীর হোসেন (২৮),২। মোঃ মেহেদী হাসান (২১) ও একই থানাধীন কাগজপুকুর গ্রামের মোঃ রিজাউল ইসলাম এর ছেলে মোঃ শহিদুজ্জামান (২৫)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি)মামুন খান বার্তা বাজার প্রতিনিধিকে জানান, এসআই(নিঃ)/সৈয়দ মাসনুন আলম সংগীয় অফিসার ফোর্স সহ বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর কলেজ মোড় বাবলু বেপারী এর বাড়ীর পাশে পাঁকা রাস্তার উপর হতে ০২ কেজি গাঁজা ও ০১টি মোটরসাইকেল সহ আসামিদের আটক করেন।
এ সংক্রান্তে ধৃত আসামীগনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা নং— ২০, তাং— ১৯/০৫/২০২০ ইং, ধারা—২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু করা হয়েছে। আসামিদের মাদক সহ আগামিকাল আদালতে সোপর্দ করা হবে।
কেএ/বার্তাবাজার