করোনা ভাইরাসে সৌদি আরবে নতুন করে আরও ২ হাজার ৫০৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৮৫৪ জন।
মঙ্গলবার (১৯ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এদিকে দেশটিতে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩১ হাজার ৬৩৪ জন। চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ২৭ হাজার ২৮৯১ জন। আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১১০ জন বাংলাদেশিসহ ৩২৯ জন প্রাণ হারিয়েছেন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পুরোবিশ্বেকে বিপর্যস্ত করে ফেলেছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৪৯ লাখ ৪২ হাজার ৫৯৬ জন। মৃতের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। এরইমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৩৬ হাজার ৩১১ জন।
বার্তাবাজার/কে.জে.পি