জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে গরীব-অসহায়, হত-দরিদ্র, ভ্যান চালক ও পথচারীদের মাঝে ৫ শত প্যাকেট ইফতার সামগ্রী বিতরন করেছে সামাজিক সংগঠন আলোড়ন কল্যাণ সংস্থা।
মঙ্গলবার বিকেলে উপজেলার পৌর এলাকার শিমলা বাজার প্রধান সড়কে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়।
জানা যায়, ২০১৬ সালে সরিষাবাড়ীতে দরিদ্র মানুষদের সাহায্য ও সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয় এই সংগঠন আলোড়ন কল্যাণ সংস্থা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাব্বী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য জাকারিয়া হুসাইন সুইট, উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফ মাহমুদ রিয়াদ, অনার্স কলেজ ছাত্রসংসদের সাহিত্য বিষয়ক সম্পাদক নাজমুল হাসান পরান, ছাত্রলীগের কর্মী নাঈম হাসান, মামুন, ইমরান, জাহিদুল ইসলাম লিখন, জয়, লাভলু, মন্জু প্রমুখ।
এ বিষয়ে সামাজিক সংগঠন আলোড়ন কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সজীব হাসান লেমন বলেন, এখন সময় অসহায় মানুষদের পাশে দাড়ানোর, প্রত্যেকের উচিৎ অসহায় মানুষকে এই করোনা মহামারিতে সহযোগীতা করার এবং সবাইকে সচেতন করার। তাই আমাদের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপির নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে এসে দারিয়েছি।
কেএ/বার্তাবাজার