ঢাকার ধামরাইয়ের মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তা ঈদ উপলক্ষে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে তাঁর ব্যক্তিগত উদ্যাগে নগদ অর্থ ও ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ চলমান রেখেছেন।
মঙ্গলবারও (১৯ মে) সারাদিন উপজেলার পৌরসভার ৩,৭ ও ৮ নং ওয়ার্ডের দুই শতাধিক গরীব অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরন করেন তিনি।

প্রসঙ্গত, বিতরনকৃত এই উপহার সামগ্রীর মধ্যে ছিলো পোলাও চাল, ডাল, সেমাই, চিনি, আটা ও নগদ টাকা। প্রসঙ্গত আরও উল্লেখ্য, করোনা মহামারির কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি’র তত্ত্বাবধানে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এবং ঢাকা বিভাগ নারী উন্নয়ন ফোরামের সভাপতি এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা তাঁর ব্যক্তিগত তহবিল থেকে গরীব’ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরন করে আসছেন।

খাদ্য বিতরনকালে গণমাধ্যমকে এ্যাড. সোহানা জেসমিন মুক্তা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ঘরবন্দি কোনো গরীব অসহায় মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, এব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে সারা দেশের সকল জনপ্রতিনিধিদের প্রতি।মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই নির্দেশনা অনুযায়ী তিনি কাজ করে যাচ্ছেন। এই ‘ঈদ উপহার সামগ্রী’ বিতরনের কাজ পৌরসভা সহ উপজেলার সজল গ্রামে চলমান থাকবে বলেও জানান তিনি।
এই নগদ অর্থ বিতরণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে এ্যাড. সোহানা জেসমিনের সাথে আরও উপস্থিত ছিলেন- ডাঃ মোঃ আলমগীর কবীর, ধামরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেমায়েত কবীর মতিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান বাবুল, সাবেক কাউন্সিলর মোঃ মুকসেদ,৭নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃশহিদুল্লাহ, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, পৌর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমুখ সহ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতানেত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেএ/বার্তাবাজার