লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় ঢাকা-বুড়িমারী মহাসড়কের আজিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইকেল আরোহী মোঃ বেলাল হোসেন(৫০) হাতীবান্ধা উপজেলার উত্তর সিঙ্গিমারী গ্রামের মৃত আবুল আমিনের ছেলে।
স্থানীয়রা জানায়,মঙ্গলবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার সময় বুড়িমারী থেকে ফিরে আসা একটি পাথর বোঝাই ট্রাক চাপা দেয় বেলাল হোসেনকে। এসময় ঘটনাস্থলেই নিহত হন সাইকেল আরোহী বেলাল হোসেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস