সাভার ও ধামরাইয়ের সর্বশেষ করোনা পরিস্থিতি

ঢাকার সাভারে মঙ্গলবার (১৯ মে) সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ২০৮ জনে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী গতকাল সোমবার (১৮ মে) মোট ৬২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো, তার মধ্যে মোট ১৮ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

এব্যাপারে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্টোল) ডা. ফেরদৌসী আক্তার জানান, গতকাল সোমবার (১৮ মে) পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ১১৭৬ জনের। এর ভিতর সর্বমোট আক্রান্তের সংখ্যা ২০৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৩ জন রোগী। আক্রান্তদের ভিতর মৃত্যু হয়েছে ৪ জনের। ‘হোম আইসোলেশনে রয়েছেন মোট ৯২ জন এবং বাকি সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানান, ধামরাই উপজেলায় মঙ্গলবার (১৯ মে) দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৬৬৪ জনের। এদের ভিতর এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ২৭ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ধামরাই উপজেলায় নতুন আক্রান্ত হয়েছেন মোট ৭ জন। এরা সবাই উপজেলার ইকুরিয়া ও থানা রোড এলাকার। আক্রান্তদের ভিতর থেকে মোট ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এখনও পর্যন্ত ধামরাই উপজেলায় কেউ এই রোগে আক্রান্ত হয়ে মারা যান নাই।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর