ফরিদপুরে আরও ৮ জনের করোনা শনাক্ত, মোট ৬১

ফরিদপুরে দুই বোন ও ভাগনিসহ আরও আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জন।

আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে এ তথ্য জানা গেছে।

ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সুত্র জানায়, জেলায় নতুন করে যে আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে সাতজন নগরকান্দা এবং একজন সালথা উপজেলার বাসিন্দা। নগরকান্দার সাতজনের মধ্যে দুইজন জন চাকুরি সুত্রে নগরকান্দা রয়েছেন। আক্রান্ত আটজনের মধ্যে পাঁচজন নারী এবং তিনজন পুরুষ।

আক্রান্ত দুই বোন (৩৮) ও (২০) এবং ভাগনী (১৪) নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সম্প্রতি এক বোনের (২০) বাচ্চা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এসময় ওই পরিবারের সদস্যরা হাসপাতালে থাকাসহ কয়েক দফা আসা যাওয়া করেন। এ কারণে তাদের করোনা শনাক্ত হতে পারে এ কৌতুহল থেকে গত সোমবার ওই পরিবারের সদস্যরা নমুনা দিয়েছিল পরীক্ষার জন্য।

এছাড়া একই উপজেলার কাইচাইল ইউনিয়নের একটি গ্রামের এক ব্যাক্তির (৫০) করোনা শনাক্ত হয়েছে। তিনি কিছু দিন আগে ঢাকা গিয়েছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে কর্মরত দুই স্বাস্থ্য পরিদর্শিকা (৪৮) ও (৫০) এবং এক স্বাস্থ্য পরিদর্শিকার ছেলে ২৮ বছর বয়সী এক প্রকৌশলীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা তিনজনই টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বাসিন্দা।

সালথা উপজেলায় আক্রান্ত হয়েছে (২৩) বছর বয়সী এক তরুণ। তার বাড়ি উপজেলার গট্টি ইউনিয়নে।

ফরিদপুর জেলায় এ পর্যন্ত মোট ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নয়টি উপজেলার মধ্যে এতদিন সালথায় কোন করোনাভাইরাস শনাক্ত হয়নি। গতকাল সালথায় করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ফরিদপুরের নয়টি উপজেলাতেই করোনাবাইরাস শনাক্ত হলো।

জেলায় মোট শনাক্ত ৬১ জনের মধ্যে বোয়ালমারীতে ২১ জন, নগরকান্দায় ১৩ জন, ফরিদপুর সদরে ১০ জন, সদরপুর ও আলফাডাঙ্গায় ৪ জন করে, চরভদ্রাসন ও ভাঙ্গায় ৩ জন করে, মধুখালীতে ২ এবং সালথায় ১ জন। শনাক্ত হওয়া ৬১ জনের মধ্যে ১২জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গেছেন। এরা করোনা ডেডিকেটেড হাসপাতাল এবং বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর