মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা দুর্যোগ ও ঈদুল ফিতর উপলক্ষে কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের ৭২০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ‘খোকা ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সাদেক হোসেন খোকার পৈত্রিক নিবাস মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষ থেকে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর এলাকা থেকে রাজানগর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৭২০ টি পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ২ প্যাকেট সেমাই ও আধা কেজি গুড়ো দুধ বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, রাজানগর সৈয়দপুরের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তা বাজার / ডাব্লিও.এস