চট্টগ্রামে করোনায় আক্রান্ত দুই জন সহ উপসর্গ নিয়ে মোট ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন দুইজন সহ করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তাদের মৃত্যু হয়।

মৃত দুই রোগীর বয়স পঞ্চাশোর্ধ। একজন হলেন ৮৭ বছর বয়সী মোহাম্মদ ইদ্রিস আলী এবং আরেকজন হলেন ৫৭ বছর বয়সী মোহাম্মদ ওমর ফারুক। এছাড়া কেবল করোনার উপসর্গ নিয়ে সকালে মারা যান ৫৮ বছর বয়সী আব্দুল কাদের নামের এক জন ব্যক্তি।

জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ অসীম কুমার নাথ বলেন, মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন তিনজন রোগী মৃত্যু বরণ করেছেন। এর মধ্যে দুই জন কোভিড-১৯ পজেটিভ এবং একজন উপসর্গ নিয়ে। পজিটিভ দুই জনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর