সাতক্ষীরায় আত্মসমর্পনকারী ৬ চরমপন্থীকে অনুদান প্রদান

স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে আত্মসমর্পনকারী ছয় জন চরমপন্থীকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এসব চেক তুলে দেন। এ সময় তালা কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ উপস্থিত ছিলেন।

অনুদানপ্রাপ্তরা হলেন তালা উপজেলার বিভিন্ন গ্রামের বাবু ফকির, জিয়ার নিকারী, শিমুল ইসলাম সানা, খালেদুর রহমান ওরফে টিটু মোড়ল ও সবুর সরদার এবং শ্যামনগর উপজেলার প্রশান্ত মন্ডল।

তিনি জানান ২০১৯ সালের ৯ এপ্রিল তারা পাবনায় স্বরাষ্ট্রমন্রীর কাছে স্বাভাবিক জীবন যাপনের অঙ্গীকার করে আত্মসমর্পন করেন। সে অনুযায়ী তাদের পুনর্বাসনের জন্য অনুদানের চেক দেওয়া হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর