কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ৩ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৭০ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৬৭টি নেগেটিভ ও ৩টি পজেটিভ।

৩ টির মধ্যে একজন কুষ্টিয়া দৌলতপুরের পূর্বেসনাক্ত যার পুনরায় পরীক্ষার (Retest) রিপোর্ট পজেটিভ এসেছে। বাকীঁ দুই জন রোগীর কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার গ্রামের বাসিন্দা (১৫ বছর) এবং অপরজন কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার বাসিন্দা (৬৬ বছর)।

আক্রান্ত দুইজনই পুরুষ। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৩০ জন করোনা রোগী শনাক্ত হল। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১২, ভেড়ামারা ২, মিরপুর ৬, কুষ্টিয়া সদর ৩,কুমারখালী ৬, খোকসা ১।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর