করোনা পরিস্থিতিতে কুষ্টিয়াবাসীকে নিরাপদ রাখতে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । আজ মঙ্গলবার (১৯ মে) আকস্মিক ভাবে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন তিনি।
পরিদর্শনকালে তিনি হাসপাতালে রোগীদের খোঁজখবর নেন এবং কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্য সেবা প্রদানকারী কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমারখালী পৌরসভার মেয়র, কুমারখালী ইউএইচএফপিও, কুষ্টিয়া নেজারত ডেপুটি কালেক্টর, কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) ও কুমারখালী অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
কেএ/বার্তাবাজার