রাজধানীর বিমানবন্দর থানার আট পুলিশ সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী ও তদন্ত পরিদর্শক কায়কোবাদ কাজীও রয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) পুলিশের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার রাফিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আক্রান্ত পুলিশ সদস্যদের নিজ বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তদের সংস্পর্শে আসা অন্য পুলিশ সদস্যদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ডিসি নাবিদ কামাল শৈবাল জানান, ওসি আক্রান্ত হওয়ায় এ মুহূর্তে পরিদর্শকের (অপারেশন) নেতৃত্বে থানার কার্যক্রম চলছে। ওসি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। অবস্থা বুঝে হাসপাতালে নেয়া হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস