শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কালা মিয়া (৩২) নামে এক কৃষাণির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সদ্ধ্যা ৭টার দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ভাটিতা গ্রামে এ ঘটনা ঘটে।
কালামিয়া নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের চরলাউলানি গ্রামের মো.মহন মল্লিকেন ছেলে। মৃত্যের সজন ও স্থানীয় ভাবে জানা যায়,সন্ধ্যায় কালা মিয়া তার শশুর বাড়ির উঠানে ধান মাড়াই করার সময় হঠাৎ বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তারে জড়িয়ে যান।
এ সময় ছিটকে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরি হয়েছে। লাশ পরিবারের লোকজন নিয়ে গিয়ে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্তা করছেন।
কেএ/বার্তাবাজার