নিজের জীবনের ঝুঁকি নিয়ে হতদরিদ্রদের খাদ্য সহায়তা দিচ্ছেন রাজীব!

প্রতিদিনের মতো পবিত্র মাহে রমজানের ২৫-তম দিনেও ৭০০ ছিন্নমূল কর্মহীন ও খেটে খাওয়া রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম রাজীব।

ছবি:বার্তাবাজার।

করোনা ভাইরাস সংক্রমণের এই ভয়াল পরিবেশেও প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন তিনি সাধারণ অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদানের জন্য। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ মে) বিকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে নিজের সরকারি বাসভবনের সামনে ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করেন তিনি।
ছবি:বার্তাবাজার।

এব্যাপারে বার্তা বাজারকে মঞ্জুরুল আলম রাজীবের করোনা যুদ্ধের অন্যতম সহযোগী ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা জানান, করোনা প্রাদুর্ভাবের পর থেকে খেটে খাওয়া কর্মহীন মানুষের মাঝে মঞ্জুরুল আলম রাজীব খাদ্য সহায়তা প্রদান করে আসছেন।

এছাড়া রমজানের প্রথম দিন থেকে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনের সামনে থেকে আজকের দিন পর্যন্ত মঞ্জুরুল আলম রাজীব ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন যা রোজার শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। পাশাপাশি সাভার উপজেলার বিভিন্ন এলাকা এবং প্রতিটি ইউনিয়নে তাঁর ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করে চলেছেন।

এই করোনার ভয়াল পরিস্থিতির মাঝে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের পরিবারের সদস্যদের কথা চিন্তা না করে সাধারণ মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছেন যা এই দেশের অন্য কোনো জনপ্রতিনিধি করছেন কিনা বলে আমার জানা নেই।

তিনি আরও জানান, যত দিন পর্যন্ত এই করোনা ভাইরাস থাকবে ততদিন পর্যন্ত তিনি এভাবে জনগণের সেবা করে যাবেন। আমি নিজে সহ আমাদের যত সহযোগী সংগঠন রয়েছে সবগুলোর নেতাকর্মীরা মঞ্জুরুল আলম রাজীবের পাশে থেকে জনগণের সেবা করে যাচ্ছি। আপনারা সবাই মঞ্জুরুল আলম রাজীবের জন্য দোয়া করবেন যেন তিনি এই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করে যেতে পারে।

ইফতার সামগ্রী বিতরণ কালে এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, মাজহারুল ইসলাম রুবেল প্রমুখ সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর