লালমনিরহাটে নবীনের আহ্বান সংগঠন এর ইফতার সামগ্রী বিতরণ

লালমনিরহাট জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন এর স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “নবীনের আহ্বান” এর উদ্যোগে ১৯০ জন অসহায় মানুষকে ইফতার সামগ্রী উপহার দেয়া হয়েছে।

মঙ্গলবার(১৯ মে) সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে বিভিন্ন স্থানে দুস্থ মানুষদের দেয়া হয়েছে ইফতার সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রাকিব ইসলাম (রাব্বি),সিনিয়র সহ-সভাপতি আশীষ রায় সহ সংগঠনটির সদস্যবৃন্দ।

সংগঠনটির সভাপতি রাকিব ইসলাম (রাব্বি) জানায়,আমরা প্রতি বছর এই আয়োজন করে থাকি।এবারে ৭ম বারের মতো দিলাম।ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।

সিনিয়র সহ-সভাপতি আশীষ রায় বলেন,আমাদের সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম করে যাচ্ছি। সকলের সহযোগিতায় ভবিষ্যতেও আমরা স্বেচ্ছাসেবী কার্যক্রম করে যাবো।

উল্লেখ্য যে করোনা পরিস্থিতি চলমান সময়ে খাদ্য সামগ্রী সহযোগীতা প্রদান,সচেতনতা বৃদ্ধি তে মাস্ক,সাবান ও লিফলেট বিতরণ,স্বল্পমূল্যে দৈনন্দিন বাজার সরবরাহ করেছিলো।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর