মুরাদনগরে নতুন ৩১ জনের করোনা শনাক্ত

কুমিল্লার মুরাদনগরে ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক একই গ্রামের ২৪ জনসহ ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলায় এই রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িছে ৬৯ জনে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯ই মে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে নতুন করে একই গ্রামের ২৪ জনসহ ৩১জনের করোনা শনাক্ত হয়। তারা হলেন নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তরত্রিশ গ্রামের ২৪ জন, উপজেলা সদরে হাজী ফার্মেসী এবং রাজিয়া ফার্মেসীর মোট ৪ জন, ছুটিতে আসা একজন পুলিশ সদস্য এবং ২ জন স্বাস্থ্যকর্মী।

এর আগে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে ১২ জন, নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তরত্রিশ গ্রামের একই পরিবারের ৫জন, রহিমপুর গ্রামের ১জন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্রামে এক পরিবারের ৫ জন, রামচন্দ্রপুর বাজার সংলগ্ন একই উপি সদস্যসহ ২জন, মুরাদনগর সদর ইউনিয়নের মোহনা আবাসিক এলাকায় ১জন, একই ইউনিয়নের নাগেরকান্দি গ্রামে ৪জন, দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের ১ জন, ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামে ১জন, উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তার মেয়ে ১ জন, পাহাড়পুর ইউনিয়নের প্রান্তি গ্রামের ১ জন ও সুরানন্দি গ্রামের ৩ জন।

এছাড়াও উপজেলা সদর ইউনিয়নের নাগেরকান্দি গ্রামে করোনায় আক্রান্ত হয়ে নাছির নামের এক প্রবাসী এবং উত্তরত্রিশ গ্রামের খালেক নামের এক ব্যবসায়ী মৃত্যুবরন করেন। অপরদিকে দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের একজন করোনা রোগী পালিয়ে গেলেও এখনো তার কোন খোঁজ মেলেনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর