সরকারের ভুল সিদ্ধান্তে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে : ফখরুল

করোনার এ পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভুল সিদ্ধান্তে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার শুরু থেকেই মানুষকে সুরক্ষিত রাখার বিষয়ে উদাসীনতা দেখিয়ে এসেছে। স্বাস্থ্যখাতকে অবহেলা করেছে। সরকারের ভুল সিদ্ধান্তে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে; যা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নেবে বলেও আশঙ্কার কথা জানান বিএনপির এ নেতা।

সংবাদ সম্মেলনে শপিং মল খোলার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একদিকে শারীরিক -সামজিক দূরত্ব নিশ্চিতের কথা বলে আবার একই সময়ে সীমিত আকারে শপিংমল খোলা এবং যানবাহন চালু রাখা সরকারের এমন সিদ্ধান্ত সাংঘর্ষিক।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর