ডিএমপির ট্রাফিকের প্রধান হলেন আব্দুর রাজ্জাক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিকের দায়িত্ব পেয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক বিপিএম, পিপিএম-সেবা। পাশাপাশি তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত কমিশনারের দায়িত্বও দেয়া হয়েছে। এটি ডিএমপির ট্রাফিকের সর্বোচ্চ পদ।

আজ মঙ্গলবার (১৯ মে) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ দায়িত্ব দেয়া হয়।

এতে জানানো হয়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) মো. আব্দুর রাজ্জাক নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনারের (ট্রাফিক) দায়িত্ব পালন করবেন।

ডিএমপি ট্রাফিকের সদ্যবিদায়ী অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ সম্প্রতি সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর