সোনাগাজীর আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হচ্ছে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আম্পান’ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে দ্রুতগতিতে। এ পরিস্থিতিতে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করেছে ফেনী জেলা প্রশাসন।

ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান জানান, ‘‘ইতোমধ্যে ফেনীর সোনাগাজীসহ উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে লোকজন ও গবাদিপশু সরিয়ে আনতে সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া মাত্রই আমরা কাজ শুরু করবো। উপজেলার ৫৬টি সাইক্লোন শেল্টারের ব্যবহার উপযোগী ৫২টিতে আশ্রয়দানের প্রস্তুতি চলছে। তবে উপকূলীয় চার ইউনিয়ন চর দরবেশ, চর চান্দিয়া, সদর ও আমিরাবাদে ২৫টি সাইক্লোন শেল্টার ও ৩৩টি স্কুলঘর প্রস্তুত রাখা হয়েছে।’’

সব মিলে ২৫ থেকে ৩০ হাজার মানুষকে আশ্রয় দেওয়া যাবে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, আম্পানে সৃষ্টি হওয়া পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে কন্ট্রোলরুম খোলা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, ইতোমধ্যে ফেনীতে ৯০ শতাংশ ধান কেটে ঘরে তোলা হয়েছে। বাকি ১০ শতাংশ ধান দুর্যোগের পূর্বে ঘরে তোলা যাবে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর