পঞ্চগড়ে কাল থেকে মার্কেট বন্ধ ঘোষণা

স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব না মানায় বুধবার (২০ মে) থেকে পঞ্চগড়ে সকল প্রকার কাপড় ,পোষাক তৈরীর দোকান ,কসমেটিক্স ও জুতার দোকান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন । তবে নিত্য প্রয়োজনীয় দোকান স্বাস্থ্য বিধি মেনে সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত খোলা থাকবে ।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরী বৈঠকে এ সিদ্ধানের ঘোষনা দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্যবসায়ীদের অনুরোধে স্থাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে সীমিত আকারে সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মার্কেট খুলে দেয় প্রশাসন কিন্তু এতে ব্যবসায়ী ও ক্রেতারা স্থাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব না মানায় আবারো আগামীকাল সকাল থেকে মার্কেট বন্ধ রাখার ঘোষনা দেয় প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) ইউসুফ আলী, ব্যবসায়ী নেতা সহ প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর