করোনা পরিস্থিতি ও ঈদকে সামনে রেখে পাবনা সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামের অসহায় দরিদ্র কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মতিন মন্ডল।
মঙ্গলবার সকালে করোনায় কর্মহীন হয়ে পড়া গ্রামের পাঁচ শতাধীক মানুষের মাঝে রমজানের ঈদকে সামনে রেখে ঈদ উপহার তুলে দেয়া হয় তাদের হাতে। সামাজকি দূরত্ব বজায়ে রেখে স্কুল মাঠে তালিকা করে এই খাদ্য সহায়তা দেয়া হয় তাদের। এসময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা আ.লীগ নেতা রেজাউল করিম মন্ডল, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, মোঃ রাজা হাসান, ইকবাল বাহার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
আনুষ্ঠানিক ভাবে এলাকার দুস্থ্য ও কর্মহীনদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিতিথি উপজেলা চেয়ারম্যান বলেন, সুজানগর উপজেলাতে সরকারের ত্রাণ সহযোগিতার পাশাপাশি এই অঞ্চলের সচ্ছল আর্থিক ভাবে সাবলম্বি যারা রয়েছে তাদের অনেকেই অসহায় মানুষের জন্য সহযোগিতা করছেন। এই অঞ্চলের কৃতি সন্তান সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মতিন মন্ডল এলাকার মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দেশের এই পরিস্থিতিতে যারা অসহায়দের পাশে দাড়িয়েছে তাদেরকে সরকারে পাশাপাশি আমরা বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। পারিবারিক ভাবে তারা এলাকার প্রায় ৫শাতাধীক মানুষকে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এই ভাবে সকলে এগিয়ে আসলে তাহলেই এই দূর্যোগ মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন তিনি।
বার্তা বাজার/পি.বি