১৬০০ ক্রিকেটারকে ঈদ বোনাস দিচ্ছে বিসিবি

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ। ব্যতিক্রম নয় ক্রিকেটাররাও। তাই এ দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ঈদুল ফিতর সমাগত। সেই কথা মাথায় রেখে চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদেরও এবার স্মরণ করেছে বিসিবি। নারী ক্রিকেটার ছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের ৭৬ ক্লাবে খেলা ১৬০০ ক্রিকেটারকে বোনাস দিচ্ছে তারা।

সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে তাদের। এর আগে এসব ক্লাবের অফিস স্টাফদের খাদ্য সহায়তা দেয় বোর্ড।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, আমরা আগেও চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের আর্থিক সহায়তা দিয়েছি। সেই ধারাবাহিকতায় এবার ঈদের আগেই সবার কাছে তা পৌঁছানোর ব্যবস্থা করছি।

এ তালিকায় রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ১২, প্রথম ও দ্বিতীয় বিভাগের ২০টি করে ৪০, তৃতীয় বিভাগের ২৪ ক্লাব। শিগগির রোজার ঈদের ভাতা পেয়ে যাবেন এ মোট ৭৬ ক্লাবে খেলা খেলোয়াড়রা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর