ময়মনসিংহের ঈশ^রগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করে ঘুরা ফেরা করায় ১৮ ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা অর্থদ- দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন ওই দণ্ড দেন।
সরকারি নির্দেশনা লঙ্ঘণ করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করায় সোমবার থেকে সকল বাজার বন্ধ রয়েছে। শুধু ওষুধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও জরুরি পরিসেবা প্রদান করা প্রতিষ্ঠান গুলো খোলা রয়েছে। কিন্তু গোপনে কিছু কাপড়ের দোকান ও কসমেটিকসের দোকান খোলা রেখে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করছিলো। এমন খবর পেয়ে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন ঈশ^রগঞ্জ পৌর বাজারে অভিযান শুরু করেন। অভিযানের সময় দোকানের ভেতরে ক্রেতাদের প্রবেশ করিয়ে কাপড় বিক্রি করায় ১২ জন কাপড় ব্যবসায়ী ও অকারণে বাজারে ঘোরাফেরা করায় ৬ জন পথচারীকে ৫২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করেন। একই সাথে একটি স’মিলে অভিযান চালিয়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মোটর জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন, সরকারি নিদের্শনা লঙ্ঘন করে দোকান খোলা রেখে ব্যবসা করায় এবং অকারণে বাজারে ঘোরাফেরা করায় ১৮ ব্যক্তিকে অর্থদণ্ড আরোপ করা হয়েছে
বার্তা বাজার/পি.বি