পাকুন্দিয়ায় বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

পাকুন্দিয়ায় গরিব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি।

মঙ্গলবার (১৯ মে) সকালে জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যেগে জাঙ্গালিয়া বাজার ঈদগাহ মাঠে প্রায় ৫০০ হতদরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. জালাল উদ্দিন, থানা বিএনপির সদস্য সচিব ও চরফরাদি ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন, থানা বিএনপির যুগ্ম-আহবায়ক ও জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম (তৌফিক), থানা যুবদলের আহবায়ক মিজানুর রহমান খান সুমন, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফুর রহমান মোফাজ্জল, সাধারণ সম্পাদক হাবিব ভূঁইয়া, ছাত্রদল নেতা, আনোয়ার হোসেন বাবলু, কবির হোসেন, আপন, মামুনর রশিদ, আবদুল আহাদ বাবুলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর