সতর্ক থাকবেন, এটা যেন জীবনের শেষ শপিং না হয় : আইজিপি

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে শপিংয়ের বেলায় আপনারা সতর্ক থাকবেন, যেন এটাই আপনার জীবনের শেষ শপিং না হয়। এমন মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজারবাগে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আসন্ন ঈদুল ফিতর ও করোনা মহামারিতে আইন-শৃঙ্খলা বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন তিনি।

বেনজীর আহমেদ জানান, শপিংমল ও শপিং সেন্টারগুলো খোলা হয়েছে। আমরা মার্কেট সমিতির সঙ্গে কথা বলেছি, এসকল বিষয়ে সরকার নির্দেশ জারি করেছে, যাতে করে মার্কেটগুলোতে শপিং নিরাপদ হয়। আমরা শপিংয়ে একটি কথা উচ্চারণ করছি, ‘স্বাস্থ্যবিধি ও সুরক্ষাবিধি যেগুলো আছে, সেগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে।

আইজিপি আরও বলেন, এক্ষেত্রে মার্কেট সমিতি, সেলস পারসন, ক্রেতা, বিক্রেতা সবাইকে মানতে হবে। শপিং করতে চাইলে স্বাস্থ্যবিধি মেনেই করতে হবে। ৫ দোকান দেখে ১০ দোকান দেখার পর এক দোকানে শপিং করার আমাদের একটা কালচার আছে। এবার সেটাকে পরিহার করতে হবে। শপিংয়ের বেলায় আপনারা সতর্ক থাকবেন, যেন এটাই আপনার জীবনের শেষ শপিং না হয়।

বেনজীর আহমেদ জানান, করোনায় মৃত্যু হচ্ছে, কিন্তু এটা কোনো জুজুর ভয় নয়। এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট। তাই যে স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে। সেটা বিক্রেতা-ক্রেতা উভয়ই মেনে চলবেন। আমরা যদি এগুলো মেনে চলি, আমাদের দৃঢ় বিশ্বাস বৈশ্বিক এই দুর্যোগ থেকে জাতিকে দেশকে জনগণকে তুলনামূলকভাবে রক্ষা করতে পারবো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর