হতদরিদ্রদের হাতে ঈদ উপহার তুলে দিলেন মাসুদ চৌধুরী

করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারপণে সারাদেশ লকডাউনে থাকার কারণে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং জনপ্রতিনিধি সহ দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়ানোর।

মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা মেনে ঢাকার সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী করোনা পরিস্থিতির প্রথম থেকেই সাভারের বিভিন্ন এলাকায় অসহায় মানুষদেরকে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করে আসছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ মে) সামাজিক দুরত্ব বজায় রেখে সাভার পৌরসভার রাজাসন এলাকায় কয়েকশো’ হতদরিদ্র পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ হিসেবে খাদ্য সহায়তা প্রদান করেন।

ছবি: বার্তা বাজার

এব্যাপারে গণমাধ্যমকে মাসুদ চৌধুরী জানান, ‘আজ (মঙ্গলবার) সাভারের রাজাসন এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে
কয়েকশো’ হতদরিদ্র, দুস্থ ও অসহায় কর্মহীন, প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিয়েছি। এই সহায়তা প্রদান অব্যাহত থাকবে।’

ঈদ উপহার প্রদানের সময় মাসুদ চৌধুরীর সাথে আরও উপস্থিত ছিলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক এবং সাভার পৌর ছাত্রলীগের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর