কুষ্টিয়ায় বঙ্গবন্ধু সুপার মার্কেটে দোকান খোলা রাখার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনার ভয়াবহতা রুখতে মার্কেট বন্ধ রাখার আদেশ দিলেও বঙ্গবন্ধু সুপার মার্কেটের দোকান খোলা রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেলের আদেশ দেন।
আজ সকালে বঙ্গবন্ধু সুপার মার্কেটে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিত হাসান।
বার্তা বাজার/পি.বি