মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। দেশে এখন পর্যন্ত মোট ৩৭০জন লোক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা বলেন, গত একদিনে দেশে মারা যাওয়া ২১ জনের মাঝে বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় ১১-২০ বছর বয়সী ১ জন মৃত্যুবরণ করেছেন। ২১ থেকে ৩০ বছর বয়সী আছেন ২ জন। ৩১-৪০ বছর বয়সের মাঝে আছেন ২ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন ও ৫১ থেকে ৬০ বছর বয়সী আছেন ৫ জন। তাছাড়া ৬০ বছরের বেশি বয়সী আছেন ৬ জন।
তিনি বিভাগ ও জেলা ভিত্তিক বিশ্লেষণ করতে গিয়ে জানান, ঢাকা বিভাগে মারা গেছেন ১৪ জন, চট্টগ্রামে ৪ জন। খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গিয়েছেন। তাছাড়া ঢাকা বিভাগের শুধু ঢাকা মেট্রোপলিটনেই প্রাণ হারিয়েছেন ৭ জন।
এছাড়া, ঢাকার নারায়নগঞ্জে ২ জন, নরসিংদীতে ১ জন ও গাজীপুরে ২ জন মারা গিয়েছেন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ১ জন, কুমিল্লায় ২ জন ও চাঁদপুরে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহের শেরপুর, খুলনার বাগেরহাট ও বরিশালের ঝালকাঠিতে ১ জন করে মারা গিয়েছেন।
তিনি আরও জানান, মোট মৃতদের মাঝে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩ জন। বাড়িতে থেকে মারা গেছেন ৩ জন ও হাসপাতালে মৃত অবস্থায় গিয়েছেন ৫ জন।
বার্তাবাজার/নিমফুল।