বগুড়ার শেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত: মেস ও মসজিদ লকডাউন

বগুড়ার শেরপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকার ভিআইপি জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিষ্ট এর শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

জানা যায়, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চওড়া গ্রামের রাসেল আহম্মেদ পৌর শহরের হাসপাতাল রোড এলাকার ভিআইপি জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিষ্ট পদে চাকরী করত। সে টাউন কলোনীর সাইফুল ইসলামের বাসা ভাড়া করে তিন বন্ধু মিলে থাকত। গত ১২ মে সে শরীরে জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকে করোনাভাইরাস পরীক্ষার জন্য বলা হয়। সেই পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ হয়। পরে ১৮ মে দ্বিতীয়বার তার নমুনা সংগ্রহ করা হয়। তাতেও ফলাফল পজিটিভ আসে। এই ঘটনায় তার মেস ও টাউন কলোনী মসজিদ লকডাউন করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী শেখ বলেন, রাসেল আহম্মেদের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। সে ৩০ এপ্রিল বেতন নিয়ে আর ক্লিনিকে যায়নি তাই ক্লিনিক লকডাউন করা হয়নি। তবে তার মেস ও যে মসজিদে নামাজ আদায় করত সেই মসজিদ লকডাউন করা হয়েছে। এছাড়াও ভিআইপি জেনারেল হাসপাতালের সকল ব্যাক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং তাদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর