বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোশারফ হোসেন ভুঁইয়া (৩১) নামের এক ছাত্রদল নেতা মারা গেছেন। মঙ্গলবার (১৯ মে) সকালে নাসিরনগর উপজেলা সদরে এই ঘটনা ঘটে।
নিহত মোশারফ উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা সদরের মৃত মুখলেছুর রহমান ভূঁইয়ার ছেলে।
নাসিরনগর থানার পরিদর্শক ওসি (তদন্ত) কবির হোসেন বলেন, সকালে পার্শ্ববর্তী বাড়ির ছাদে উঠে রড দিয়ে আম পাড়ছিলেন মোশারফ। এসময় হঠাৎ হাতে থাকা রড পাশে থাকা বিদ্যুতের তারে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার শরীরের অনেক জায়গা পুড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার্তাবাজার/এসজে