সরিষাবাড়ীতে দরিদ্রদের মাঝে মোর্শেদা ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে করোনাভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মোর্শেদা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামে তার নিজ বাড়ীতে এ অর্থ বিতরণ করা হয়।

জানা যায়, যুক্তরাষ্ট প্রবাসী ও যুক্তরাষ্ট আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোর্শেদা জামান। তার উদ্যোগে প্রতি বছর বন্যার সময় বিভিন্ন এলাকার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শীতের সময় শীত বস্ত্র বিতরন সহ বিভিন্ন দুর্ভোগে মানুষের পাশে দাড়িয়ে তাদের সাহায্য করা হয়। এবার করোনার কারণে যারা কর্মহীন হয়ে ঘরে বসে আছে, দরিদ্র, বিধবা, অসহায় নিম্ন আয়ের ৪ শতাধিক মানুষের মাঝে ৫০০শত টাকা করে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মোর্শেদা ফাউন্ডেশনের সদস্য সচিব ও স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ.ফ.ম ডা. শাহান শাহ মোল্লা, ছোট ভাই লিয়াকত আলী মোল্লা, শ্রমীকলীগ নেতা আবুল কালাম আজাদ, পোগলদিঘা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান পপি প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর