কুমিল্লার মুরাদনগরে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কোদালকাটা বন্ধু গ্রুপ ও দুবাই সিটিজেন এর সদস্যরা। সোমবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কোদালকাটা গ্রামে বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনের সদস্যরা।

সামাজিক সংগঠন কোদালকাটা বন্ধু গ্রুপের সকল সদস্য ও দুবাই সিটিজেন ওম হাসান, রাশেদ সেলিম, সুলতান সেলিম ও খলিফা ওবায়েদের আর্থিক সহায়তায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, আটা ২ কেজি, চিনি ১ কেজি, সেমাই ১ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি।
এই মহৎ কাজের ব্যবস্থাপনা ও বাস্তবায়নে ছিলেন কোদালকাটা বন্ধু গ্রুপের প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন, উপদেষ্টা সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাজির মোল্লা, জসীম উদ্দিন, আমির খসরু, ইব্রাহীম মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য আশিকুল ইসলাম জিবি, ইকবাল হোসেন মোল্লা, ফারুক মোল্লা, মনির হোসেন, হুসাইন মোয়াজ্জেম, মোঃ রাসেল, সাকিব মোল্লা, আক্তার হোসেন, ইখতিয়ার আলম, সংগঠনের সমন্বয়ক ইকবাল হোসেন মোল্লা ( রেজাউল করিম) এবং সদস্য সচিব জুলফু মিয়া, নূর-কামাল,ফেরদৌস মিয়া, আলিনূর ইসলাম তপু, রুবেল মিয়া, বাক্কার মিয়া, জুয়েল মোল্লা, হাফেজ সজীব মোল্লা, হাফেজ মামুন মোল্লা, হাফেজ তৌফিকুল মোল্লা,নজরুল মোল্লা, পারভেজ মিয়া, আওয়াল মোল্লা শাহিন মিয়া, সাইফুল মোল্লা, শাহাদত, রিপন,সাইমন মোল্লা, ফয়সাল আহমেদ সিজন প্রমুখ।
বার্তা বাজার/টি.সি