না’গঞ্জে একদিনে আরও আক্রান্ত ১২৫ জন, মৃত্যু ১

মহামারী করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ১২৫ জনের দেহে করনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মহামারী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১ জন।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টায় সমগ্র জেলার করোনার এই সকল তথ্যাবলী জানান সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করো প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম।

ডা. জাহিদুল ইসলাম জানান, জেলায় গত ১ দিনে সুস্থ হয়েছেন ২২ জন। একইসাথে নতুন করে ধরা পড়েছে আরও ১২৫ জন। এখন পর্যন্ত মোট ৭ হাজার ৩৬১ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৮৩ জন।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১ হাজার ৭৮৩ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৬৪ জনের, আর সুস্থ হয়েছেন ৪৯২ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর