বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এমএম হারুন-অর-রশিদ স্বপরিবারে করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। দ্বিতীবার পরিবারের সবার সাথে তার করোনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ আসে।
এ বিষয়ে বিটিভি মহাপরিচালক জানান, “আল্লাহর অশেষ রহমতে সবার দোয়ায় আমাদের তিনজনের দ্বিতীয় ফলোআপ টেস্টেও কভিড-১৯ নেগেটিভ রেজাল্ট এসেছে।”
সোমবার (১৮ মে) নিজের ফেসবুকের এক পোস্টে তিনি তার সুস্থতার কথা জানিয়ে লিখেন,করোনাকে মোকাবিলা করতে আমরা সাহস হারাইনি। বাসায় থেকে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিয়েছি।
উল্লেখ্য গত ৪ মে হারুন অর রশিদ জানিয়েছিলেন, তার ও স্ত্রী নাহীদ সুলতানার শরীরে করোনা ধরা পড়েছে। তাদের পরীক্ষার রেজাল্ট ছিল পজিটিভ। পরে জানা যায়, তাদের মেয়ে নিকিতা নন্দিনীও করোনা আক্রান্ত।
করোনা থেকে সুস্থ হয়ে তার পাশে থাকার জন্য চিকিৎসক, বন্ধু ও স্বজনদের ধন্যবাদ জানান হারুন অর রশিদ।
বার্তাবাজার/এসজে