ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে

ভারতে মরণঘাতী করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজারের বেশি মানুষের।

মঙ্গলবার (১৯ মে) পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, ভারতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩২৮ জন, মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ২৩৩ জন।

সোমবার সকালে দেশটিতে একদিনে রেকর্ড ৫ হাজার ২৪২ জন আক্রান্ত হয়। এরপর মহারাষ্ট্র, গুজরাট, তামিল নাড়ু ও অন্যান্য রাজ্যে নতুন করে আরও আক্রান্ত বাড়ায় দেশটিতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ায়।

এদিকে দেশটিতের লকডাউন ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বিভিন্ন রাজ্যেই এ লকডাউন শিথিল করা হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্য মার্কেট, স্থানীয় যানবাহন, এমনকি স্যালুন পর্যন্ত খুলে দেয়ার নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর