এবার মিরপুরে বোনাসের দাবীতে শ্রমিকদের রাস্তা অবরোধ

রাজধানীর মিরপুরে ঈদ বোনাসের দাবীতে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে। রাস্তায় নেমে তারা শতভাগ বোনাসের দাবিতে এই আন্দোলন করছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ মে) মিরপুরের ১৩ নাম্বার সেক্টরে সকাল ৯টা থেকে তারা রাস্তা অবরোধ করে এই আন্দোলন করেন।

মিরপুর ১৩ নাম্বারের ওপেক্স গার্মেন্টস লিমিটেডের কর্মীরা এই আন্দোলন করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, তাদের বেতন অর্ধেক পরিশোধ করা হয়েছে। বোনাসও এখনও দেয়া হয়নি। অন্য গার্মেটস ফ্যাক্টরি শতভাগ ঈদ বোনাস দিলেও তাদের মালিক কোনো বোনাস দিবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তাই তারাও শতভাগ বোনাসের দাবীতে আন্দোলনে নেমেছেন।

তারা আরও জানায়, সোমবার (১৮ মে) বিকাল থেকে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যা এখনও চলছে। দাবী আদায় না হলে তারা ঘরে ফিরবেন না।

এ ব্যাপারে কাফরুল থানার ওসি সেলিম জামান বলেন, শ্রমিকরা মিরপুর ১৩ নাম্বার প্রধান সড়কের এক পাশে আন্দোলন করলেও অন্যপাশ দিয়ে গাড়ি চলাচল করছে। তাদেরকে বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর